× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের চিঠি

ডেস্ক রিপোর্ট

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮ এএম

ছবিঃ সংগৃহীত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা ও সুস্থতা কামনা করে চিঠি দিয়েছেন।

গতকাল (২ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিকেলে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে।

শেহবাজ শরীফ চিঠিতে খালেদা জিয়ার উদ্দেশে গত ৩১ জানুয়ারি লিখেছেন, আমি আপনার (খালেদা জিয়া) স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বিগ্ন।

তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে লেখেন, আমি আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং সুস্বাস্থ্য দান করুন।

পাকিস্তান বিএনপি চেয়ারপারসন ও তাঁর পরিবার এবং সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থকদের সঙ্গে আছে বলে শেহবাজ শরীফ আশ্বস্ত করেন।

চিঠিতে বেগম খালেদা জিয়ার সুদীর্ঘ রাজনৈতিক এবং বর্ণাঢ্য জীবনের জীবনের উল্লেখ করে বলেন, আপনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একটি বিশাল ব্যক্তিত্ব। জনগঙের সেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে আছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.