× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ সারাদেশে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডেস্ক রিপোর্ট

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ এএম । আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ এএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ (১৮ ফেব্রুয়ারি) দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। বিকেল ৪টায় রাজধানীর পল্টন মোড়ে এই কর্মসূচির নেতৃত্ব দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

গতকাল (১৭ ফেব্রুয়ারি) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এদিন ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য মহানগরী ও জেলা শহরেও শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে আরও জানানো হয় যে, এটিএম আজহারুল ইসলাম ১৩ বছর ধরে কারাগারে বন্দি আছেন এবং তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। বহুবার গুরুতর অসুস্থ হলেও তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়নি।

মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, দেশবাসী আশা করেছিল যে, স্বৈরাচারের বিরুদ্ধে চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম মুক্তিলাভ করবেন, তবে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের ৬ মাস ৯ দিন অতিবাহিত হলেও তাকে মুক্তি দেওয়া হয়নি।

এতে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনার শাসনামলে বিচারিক কার্যক্রমগুলো বিশ্বব্যাপী বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ। এ অবস্থায়, এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়।

তবে, জামায়াতে ইসলামী দেশব্যাপী আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানাচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.