× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আ. লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণে প্রধান উপদেষ্টাকে জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানালেন রাশেদ খান

ডেস্ক রিপোর্ট

২৩ মার্চ ২০২৫, ১৪:১২ পিএম

ছবিঃ সংগৃহীত।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণে প্রধান উপদেষ্টাকে জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানাচ্ছি। তিনি দাবি করেছেন, যদি প্রধান উপদেষ্টা আগামীকালই এই সংলাপ ডাকেন, তবে আগামীকালই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে।

আজ (২৩ মার্চ) দুপুরে তিনি ফেসবুকে একটি পোস্টে আহ্বান জানান। পোস্টে তিনি লেখেন, "আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণে প্রধান উপদেষ্টাকে জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানাচ্ছি। যদি প্রধান উপদেষ্টা আগামীকালই এই সংলাপ ডাকে, তাহলে আগামীকালই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। তবে, এখন প্রশ্ন হলোএই সংলাপ কি ডাকা হবে? অন্তর্বর্তী সরকারের দুজন ছাত্র উপদেষ্টা আছেন, তারা সরকারের অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করে সংলাপ ডাকতে চাপ প্রয়োগ করতে পারেন। যদি তারা তাদের কথা না শোনে, তাহলে পদত্যাগ করে জনতার কাতারে চলে আসুক। এরপর জনগণ সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেবে।"

তিনি আরও বলেন, "প্রয়োজনে এই সরকার বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে, এবং সেই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হবে। যদি সত্যিই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, তবে জাতীয় সংলাপ ডাকতেই হবে, এবং এই ক্ষেত্রে ছাত্র উপদেষ্টাদের মূল ভূমিকা পালন করতে হবে। আমি দৃঢ় বিশ্বাস করি, কোনও দল পাবলিক সেন্টিমেন্টের বিরুদ্ধে যেতে পারবে না।"

রাশেদ খান বলেন, "জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সংলাপের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। নিষিদ্ধ করার সিদ্ধান্ত রাজনৈতিক সরকারি সিদ্ধান্ত, যার আয়োজক হতে হবে সরকার। এবং যদি আওয়ামী লীগ পুনর্বাসিত হয়, তবে অন্তর্বর্তী সরকার আজীবন দায়ী থাকবে।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.