× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার মুক্ত পরিবেশে মানুষ ঈদ উদযাপন করছে- মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট

৩১ মার্চ ২০২৫, ২৩:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "গত ১৫ বছরের তুলনায় এবারের ঈদে অনেক পার্থক্য রয়েছে। এবার মানুষ মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে, যা বিগত বছরগুলোতে সম্ভব হয়নি।" 

আজ (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, "যে প্রতিশ্রুতি জনগণকে দেওয়া হয়েছে, তা পূর্ণ করবে অন্তবর্তী সরকার। বিগত দিনের ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম যেন পূর্ণ হয়, সেই প্রত্যাশাও আমি ব্যক্ত করছি।"

এছাড়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন শিগগিরই দেশে ফিরতে পারেন, সে জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.