× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপির সঙ্গে রুশ রাষ্ট্রদূতের বৈঠক

ডেস্ক রিপোর্ট

০৪ মে ২০২৫, ১২:২৮ পিএম । আপডেটঃ ০৪ মে ২০২৫, ১২:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। আজ ( মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেলা ১১টার দিকে এই বৈঠক শুরু হয়, যা এখনো চলমান।

বৈঠকে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হচ্ছে, সে সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিএনপি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.