× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপি জনগণের দল বলেই বারবার নির্বাচনের কথা বলে- ফারুক

ডেস্ক রিপোর্ট

০৪ মে ২০২৫, ১৭:১১ পিএম । আপডেটঃ ০৪ মে ২০২৫, ১৭:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপি জোর করে ক্ষমতায় আসতে চায় না, বরং দেশের ৭৫ ভাগ মানুষ একটি নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ ( মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

জয়নুল আবদিন বলেন, বিএনপি জনগণের দল বলেই সব সময় নির্বাচনের কথা বলে আসছে। কেবল কেতাবি সংস্কারে নির্বাচন সম্ভব নয়, প্রয়োজন নির্বাচনমুখী সংস্কার। বিএনপি এমন কোনো নির্বাচন চায় না, যা রাতে অনুষ্ঠিত হয় এবং জনগণের ভোটাধিকার হরণ করে। তিনি বলেন, আমরা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হতে চাই না।

তিনি আরও বলেন, বিএনপি সবসময়ই নির্বাচনমুখী একটি দল, যার ভিত্তিপ্রস্তর রেখেছিলেন জিয়াউর রহমান। কিন্তু এখন ভোটের কথা বললেই একটি কুচক্রী মহল ক্ষিপ্ত হয়ে ওঠে। বর্তমান সংকট থেকে উত্তরণে দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.