× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামুকা বিলুপ্তির দাবি

৩১ মার্চ ২০২২, ০৪:৪৬ এএম

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বিলুপ্ত করা এবং বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক বিষয়াদি দেখভালের দায়িত্ব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে দেওয়াসহ বিভিন্ন দাবি জানিয়েছে একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে দাবিগুলো জানান সংগঠনের চেয়ারম্যান আবীর আহাদ।

এ সময় উপস্থিত ছিলেন- একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য, মুক্তিযোদ্ধা হাশেম আলী, মোজাম্মেলন হোসেন হেলাল, আফতাব আহমেদ শিকদার, জুলকারনাইম ডালিম, সারোয়ার জাহান, আব্দুল খালেক বিশ্বাস প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবীর আহাদ বিভিন্ন  দাবি তুলে ধরেন। 

 বক্তারা বলেন, আমাদের এই দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি। দাবি বাস্তবায়ন না হলে যেকোনো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.