× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আ. লীগ নিষিদ্ধে জাতীয় সংলাপের আহ্বান জানালেন রাশেদ খান

ডেস্ক রিপোর্ট

০৯ মে ২০২৫, ১৪:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় সংলাপ আহ্বানের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

আজ (৯ মে) সকালে বিজয়নগরে শ্রমিক অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এই আহ্বান জানান।

রাশেদ খান বলেন, আওয়ামী লীগের রাজনীতি বা নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। তারা গণহত্যা চালিয়েছে—সেই বিচারের দাবিতে আমরা বারবার আওয়াজ তুলেছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছি। কিন্তু অন্তর্বর্তী সরকার তাতে কর্ণপাত করেনি।

তিনি আরও অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েই সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়েছেন।

সরকারের আচরণে দ্বৈতনীতি রয়েছে উল্লেখ করে রাশেদ খান বলেন, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে ১৪৪ ধারা জারি রয়েছে। অথচ এনসিপি সেখানে সমাবেশ করলেও কোনো বাধা নেই। সরকারি দলের জন্য এক নিয়ম, বাকিদের জন্য অন্য নিয়ম—এটা কেমন গণতন্ত্র?

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.