× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশকে পূর্ব কাশ্মীরে পরিণত করতে চায় ভারত- রিজভী

ডেস্ক রিপোর্ট

১৩ মে ২০২৫, ১৭:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভারতের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারত বাংলাদেশকে পূর্ব কাশ্মীরে পরিণত করতে চায়। তিনি আরও বলেন, তিস্তায় পানি ইস্যুতে ভারতের আগ্রাসন অঞ্চলে তাদের ঐতিহাসিক আধিপত্যবাদেরই ধারাবাহিকতা। ফারাক্কা বাঁধ অঞ্চলের জন্য মারাত্মক পরিবেশগত হুমকি তৈরি করছে। এই অব্যাহত পানি আগ্রাসন দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে ঠেলে দেবে।

আজ (১৩ মে) জাতীয় প্রেসক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চ স্মরণে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশে একটি কার্যকর সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হলে অ্যামেচার (অপেশাদার) সরকার নয়, জনগণের ভোটে নির্বাচিত একটি শক্তিশালী সরকারের প্রয়োজন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পেছনে জনসমর্থন না থাকায় সেটি একটি দুর্বল সরকার। ধরনের শাসনব্যবস্থায় দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.