× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশের স্বার্থবিরোধী কোনো কাজে জামায়াতের সমর্থন নেই- ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট

২৫ মে ২০২৫, ১৪:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্বার্থের বিরুদ্ধে যায়এমন কোনো পদক্ষেপে জামায়াতের কোনো সমর্থন নেই। করিডোর বন্দর ইস্যুতে তিনি স্পষ্টভাবে বলেন, এগুলোতে কোনো ছাড় দেওয়া যাবে না।

রোববার (২৫ মে) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, করিডোর বন্দর সম্পর্কিত সিদ্ধান্ত নির্বাচিত সরকারের মাধ্যমেই হওয়া উচিত। তবে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে চায়, তাহলে দেশের সব রাজনৈতিক দলের মতামত গ্রহণ করা আবশ্যক।

ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর প্রস্তাবেও জামায়াত ইসলামী কোনো সমর্থন দিচ্ছে না। প্রধান উপদেষ্টার নির্ধারিত সময় অনুযায়ীচলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যেএকটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনই চায় জামায়াতে ইসলামী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.