× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে কিছু করলে সংগঠন দায় নেবে না- জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট

২৯ মে ২০২৫, ১২:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ যদি কোনো কার্যকলাপ করেন, তবে তার দায় সংগঠন নেবে না এবং কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে নাএমন কঠোর বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি এই সতর্কতা দেন।

তিনি বলেন, "দলীয় নীতি, সিদ্ধান্ত শৃঙ্খলার বাইরে কেউ কোনো কাজ করলে সংগঠন তার দায়ভার নেবে না। এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে নাব্যক্তি তিনি যেই হোন না কেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমি সকল নেতাকর্মীকে আহ্বান জানাচ্ছি, আপনারা দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত এবং শৃঙ্খলার প্রতি সর্বোচ্চ আনুগত্য প্রদর্শন করে কাজ করুন। এসব বিষয়ে কোনো ভিন্নতা বা বিচ্যুতি সংগঠনের নজরে এলে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.