× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যারা গণভোট চায় না, তারা গণতান্ত্রিক চেতনা হারিয়ে ফেলেছে: মুজিবুর রহমান

ডেস্ক রিপোর্ট।

০১ নভেম্বর ২০২৫, ১০:৫৪ এএম

ছবি: সংগৃহীত।

যারা গণভোট চায় না, তারা গণতান্ত্রিক চেতনা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

আজ শনিবার (১ নভেম্বর) সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মুজিবুর রহমান আরও বলেন, ইসলামী দল ক্ষমতায় না আসলে দেশের মানুষের ভাগ্য বদলাবে না।

অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. মো. হেলাল উদ্দিন বলেন, একটি দল নতুন করে জুলাই সনদ ও গণভোট নিয়ে চক্রান্ত শুরু করেছে। তবে কোনো ষড়যন্ত্রই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে না।

এছাড়া যারা বিগত সময়ে ফ্যাসিস্টদের সহযোগী ছিল, তাদের প্রশাসনে কোনো দায়িত্ব না দেয়ার আহ্বানও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.