× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানুষের হৃদয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে : পার্থ

ডেস্ক রিপোর্ট।

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ এএম

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী আন্দালিব রহমান পার্থ বলেছেন, তারেক রহমান ইতোমধ্যে বাংলাদেশের মানুষের হৃদয়ে প্রধানমন্ত্রী হয়ে গেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বিএনপির বিভাগীয় নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, আজ থেকে ১৪ বছর আগে সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর চোখে চোখ রেখে বলেছিলাম, তারেক রহমান বাংলাদেশে ফিরবেন। আলহামদুলিল্লাহ, সেই কথা সত্য হয়েছে। তারেক রহমান আজ বাংলাদেশে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে ধানের শীষ ও জোটের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে পার্থ বলেন, বিজয়ের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের কাছে ভোলাবাসীর পক্ষ থেকে প্রথম দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ। আমাদের বিজয়ের প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি আমাদের ভোলা-বরিশাল সেতু করে দিবেন ইনশাআল্লাহ।

ভোলার দীর্ঘদিনের অবহেলার কথা তুলে ধরে তিনি বলেন, ভোলার গ্যাস কীভাবে আনা হবে বা ভোলার উন্নয়নে কী করা হবে এ নিয়ে কেউ স্পষ্ট করে কথা বলে না। তারেক রহমানের কাছে তার দাবি, ভোলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও ভোলা-বরিশাল সেতু নির্মাণ।

আন্দালিব রহমান পার্থ বলেন, যেভাবে আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, জাতীয়তাবাদের পক্ষে ছিলাম, সেভাবেই আজীবন থাকব। ভোলায় মেডিকেল কলেজ ও ভোলা-বরিশাল সেতু হলে আমরা এই গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরে রাখবো, ইনশাআল্লাহ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.