× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাবার জন্য ভোট চাইলেন জাইমা রহমান

ডেস্ক রিপোর্ট।

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৬ পিএম

ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই প্রার্থীর গণসংযোগে অংশ নিয়েছেন তারই মেয়ে জাইমা রহমান, চেয়েছেন ভোটও।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে এই গণসংযোগ শুরু করেন জাইমা। সেখান থেকে গুলশান-১ সার্কেল পর্যন্ত বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি।

ভোট চাওয়ার সময় জাইমা বলেন, ‘আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আমার বাবা ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই।’

গণসংযোগের সময় তিনি পথচারী, রিকশাচালক, সিএনজি চালক ও দোকানিদের হাতে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.