× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি কোনো প্লট নেবেন না বিএনপির সংসদ সদস্যরা

ডেস্ক রিপোর্ট।

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম

ছবি: সংগৃহীত।

শপথ গ্রহণের পরই বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপির সংসদে দলীয় প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সিদ্ধান্ত হয়েছে বিএনপি সাংসদ কেউ ডিউটি ফ্রী গাড়ী নেবেন না। একই সাথে সিদ্ধান্ত হয়েছে তারা সরকারি ভাবে কোনো প্লটও নেবেন না।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নব-নির্বাচিত সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সেখানেই এই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে শপথ শেষে সংসদীয় দলের সভায় তারেক রহমানকে সর্বসম্মতি ক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

এরও আগে সকাল সাড়ে দশটার দিকে সংসদ ভবনের শপথপাঠ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার বিএনপি থেকে নির্বাচিত সদস্যদের শপথপাঠ করান।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য ৪৯টি গাড়ি সচিবালয় থেকে সংসদ ভবনে যাচ্ছে। মন্ত্রিসভার সদস্যদের শপথ শেষে এসব গাড়ি ব্যবহার করেই তারা বাসায় ফিরে যাবেন।
 
সংসদ সদস্যরা যেহেতু সংসদ ভবনে অবস্থান করছেন। সে কারণে এ বছর নতুন মন্ত্রিসভার সদস্যদের আনতে বাসায় গাড়ি যাবে না। সরাসরি সংসদ ভবনে যাচ্ছে ৪৯টি গাড়ি বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.