× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সংসদীয় রীতি শিখছেন বিএনপির এমপিরা, কর্মশালা শেষ হচ্ছে আজ

০৭ মার্চ ২০২৬, ১৬:৪৪ পিএম

ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন প্রথম অধিবেশনকে সামনে রেখে বিএনপিদলীয় সংসদ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ শনিবার শেষ হচ্ছে। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সকাল ১০টা থেকে সমাপনী দিনের এই কার্যক্রম শুরু হয়।

কর্মশালার দ্বিতীয় দিনে আজ সকালের অধিবেশনে ঢাকা জেলা, ঢাকা বিভাগ, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের অধিবেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের জনপ্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত এমপিদের সংসদীয় কার্যপ্রণালী বিধি, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা এবং বাজেট সংক্রান্ত জটিল নথি বিশ্লেষণের কৌশল শেখানো হচ্ছে। এ ছাড়া সংসদীয় কমিটির কার্যক্রম ও প্রাসঙ্গিক বিধি-বিধানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, "সংসদের নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। জনআকাঙ্ক্ষা পূরণে নতুন সংসদ সদস্যরা যেন কার্যকর ভূমিকা রাখতে পারেন, সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।"

প্রশিক্ষণ সেশনে প্রবীণ ও অভিজ্ঞ সংসদ সদস্যরা তাঁদের দীর্ঘ অভিজ্ঞতার কথা নবীনদের সামনে তুলে ধরছেন। এ ছাড়া সংসদ বিশেষজ্ঞ ও শিক্ষাবিদগণ সংসদ কার্যকর করতে সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের দায়বদ্ধতা এবং ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মোট ২০৮ জন সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১৪৬ জনই এবার প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। মূলত এই বিশাল সংখ্যক নতুন সদস্যদের সংসদীয় কার্যক্রমের সঙ্গে পরিচিত করতেই বিএনপির এই বিশেষ উদ্যোগ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.