× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুক্তিযুদ্ধের নামে আ. লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট।

০৮ মার্চ ২০২৬, ১১:৩৮ এএম

ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের নামে পুনর্বাসন করা যাবে না। শনিবার (৭ মার্চ) ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের নামে এবং সাত মার্চের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। আমরা বলতে চাই, মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের অধ্যায়। কিন্তু আওয়ামী লীগ সেই গৌরবকে ভূলুণ্ঠিত করেছে। গুম, খুন, হত্যা ও টাকা পাচারসহ নানা অপরাধকে তারা মুক্তিযুদ্ধের নামে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। তাই মুক্তিযুদ্ধের নামে, সাত মার্চের নামে কিংবা শেখ মুজিবুর রহমানের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আলোকে আমরা দুটি শপথ নিয়েছি। কিন্তু সরকারি দল একটি শপথ নিয়েই প্রথমে জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের সঙ্গে বেঈমানি করেছে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসানসহ এনসিপির কেন্দ্রীয় ও ফরিদপুর বিভাগীয় নেতৃবৃন্দ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.