× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মামলার কথা শুনে মির্জা আব্বাসকে নিয়ে আরও গুরুতর মন্তব্য পাটওয়ারীর

ডেস্ক রিপোর্ট।

০৯ মার্চ ২০২৬, ১০:৪৯ এএম

ছবি: সংগৃহীত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আপনাকে গোনার টাইম নেই। শেখ হাসিনার শাসনামলে ভয়াবহ নির্যাতনের মুখেও আপস করিনি, তাই কোনো হুমকিকে ভয় পাই না। 

রবিবার (৮ মার্চ) নিজের নামে মানহানি মামলা হয়েছে শুনে বরিশাল নগরীর হালিমা খাতুন স্কুল মাঠে এনসিপির বরিশাল বিভাগীয় ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাসকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভদ্র হতে শিখুন। আমরা সভ্য সমাজে বসবাস করি, অসভ্য আচরণ করবেন না। অসভ্য আচরণ যদি করেন, কীভাবে আপনাকে সভ্য করতে হয়, তা আমাদের জানা আছে।’ 

তিনি বলেন, ‘আপনি (মির্জা আব্বাস) ঢাকা-৮ আসনে ফেল করেছিলেন। তারেক রহমান নিজে এসে আপনাকে রক্ষা করেছেন। এখনো সময় আছে ভদ্র হোন, আপনাদের কীভাবে সোজা করতে হয় তা আমাদের জানা আছে।’

বক্তব্যের শুরুতেই পাটওয়ারী দেশের সার্বভৌমত্ব রক্ষার ওপর জোর দিয়ে বলেন, ‘আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে রিফর্মের পক্ষে এবং সব সময়ই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। দেশের মানুষ ভারতের আধিপত্য মেনে নিতে রাজি নয়।’

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ছাড়া বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন ইফতার মাহফিলে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.