× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দায়িত্ব পাওয়ার প্রথম কর্মদিবসে যা বললেন অ্যাটর্নি জেনারেল

ডেস্ক রিপোর্ট।

২৯ মার্চ ২০২৬, ১৬:৫৭ পিএম

ছবি: সংগৃহীত।

দেশের মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে কাজ করবে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার প্রথম দিনের কর্ম দিবসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করেন নতুন এটর্নি জেনারেল। কোন ভুয়া ও অপতথ্য যাতে প্রচার না হয় সে বিষয়ে সাংবাদিকদের পেশাদারিত্ব ভূমিকা বজায় রাখার উপর গুরুত্ব দেন তিনি।

রবিবার (২৯ মার্চ) রুহুল কুদ্দুস কাজল বলেন, গণমাধ্যম কর্মীদেরও তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। এছাড়াও দায়িত্ব নিয়ে প্রথম কর্মদিবসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, জনগনের ন্যায় বিচার ও রাষ্ট্রের স্বার্থ রক্ষায় সার্বক্ষনিক কাজ করার প্রত্যয় জানান অ্যাটর্নি জেনারেল। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.