× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জ্বালানি ইস্যুতে ছাত্রদল-যুবদলকে জড়িয়ে রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার

ডেস্ক রিপোর্ট।

০৬ এপ্রিল ২০২৬, ২১:১১ পিএম

ছবি: সংগৃহীত।

চলমান জ্বালানি ইস্যুতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে জড়িয়ে একটি মন্তব্যের তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। যেখানে জ্বালানি সাশ্রয়ী হতে এবং সবাইকে সতর্ক করে তার একটি মন্তব্য প্রচার হতে দেখা যায়।  প্রচারিত ওই মন্তব্যে রুহুল কবির রিজভীকে জড়িয়ে প্রচার হয়, ‘বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না। তদারকিতে থাকবে ছাত্রদল, যুবদলের নেতাকর্মী।’

তবে রুহুল কবির রিজভী এ ধরনের কোনো মন্তব্য করেননি বলে নিশ্চিত করেছে ফ্যাক্টচেক সংস্থা রিউমার স্ক্যানার।  বিএনপির পক্ষ থেকেও আলোচিত মন্তব্যটি ভুয়া বলে নিশ্চিত করা হয়। 

রোববার (৫ এপ্রিল) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে ‘বাসাবাড়িতেও সন্ধ্যার পর অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা’ মর্মে কোনো কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং বিভিন্ন অনলাইন ও ইউটিউবে একটি লেখা প্রচার করেছে-যেটি সম্পূর্ণরূপে উদ্ভট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ ধরনের মনগড়া ও ভিত্তিহীন বক্তব্যে বিভ্রান্ত না হয়ে দেশবাসীসহ বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.