× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন এনসিপির নেতারা

ডেস্ক রিপোর্ট।

২৯ জুলাই ২০২৬, ১০:৫১ এএম

ছবি: সংগৃহীত।

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহরে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত ৯টায় নগরীর প্রেসক্লাবের সামনে থেকে জেলা ও মহানগর এনসিপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আল মামুন, মহানগরের সদস্যসচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আলমগীর নয়ন, জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি প্রমুখ।

বক্তারা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী একজন অকৃতজ্ঞ ব্যক্তি। তিনি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পেছনে যে ছাত্র-জনতার অবস্থানের মহানায়ক ও মহাযোদ্ধারা ছিলেন, তাদের ওপর যখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন হামলা হয়, তখন এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

তারা আরও বলেন, তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হওয়ার পেছনে সারজিস, পাটওয়ারী, নাহিদ ইসলাম ও আখতার হোসেনসহ এসব ছাত্রনেতার বড় অবদান রয়েছে।

আজ আমরা গভীর ক্ষোভ ও প্রতিবাদ নিয়ে একত্রিত হয়েছি। সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সংঘটিত হামলার আমরা তীব্র নিন্দা জানাই। এই হামলায় ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসীরা জড়িত। তাদের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

তারা বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, হামলা, ভয়ভীতি বা সন্ত্রাস দিয়ে মানুষের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক অধিকার দমন করা যাবে না। আমরা অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.