× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আ.লীগের বিষয়ে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিলেন ইশরাক

ডেক্স রিপোর্ট

১৮ নভেম্বর ২০২৬, ১৩:৫১ পিএম

ছবি: সংগৃহীত।

নিজ সংসদীয় আসনের অন্তর্গত এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলেই তাদের থানায় নিয়ে যেতে হবে বলে ওই এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ইশরাক এ নির্দেশনা দেন।

ওই পোস্টে সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি লেখেন, ঢাকা-৬ আসনের অন্তর্গত ওয়ার্ড ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ এবং সূত্রাপুর, কোতোয়ালি, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশালের সংশ্লিষ্ট এলাকার বিএনপি ও সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা।

ইশরাক হোসেন লেখেন, প্রত্যেক এলাকায় মিছিল সহকারে পাহারা দেওয়ার জন্য ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে।

তিনি আরও লেখেন, কোথাও নিষিদ্ধ (কার্যক্রম) আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে রাত-দিন এই কার্যক্রম জারি রাখার নির্দেশনা দলের পক্ষ থেকে দেওয়া হলো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.