জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিন আজ। অধিবেশন শেষের আগে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, সিন্ডিকেট আমরা ভাঙতে পারছি না কেন। এখনো যদি সিন্ডিকেটের কালো ছায়া থেকেই যায় তাহলে গণতান্ত্রিক সরকার এবং সংসদের ভূমিকা কী? যে সিন্ডিকেট আছে সবগুলোকে ভেঙে দেওয়া উচিত।
তিনি বলেন, এই সংসদ এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন আমাদের দেশকে নিয়ে বহুপাক্ষিক, বহুমাত্রিক, অভ্যন্তরীন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ধরনের তৎপরতা চলছে। প্রতিনিয়তই বিভিন্ন ধরনের খবর আমাদের কাছে যেমন আসে, আমি বিশ্বাস করি সকলের কাছে তেমনেই যায়। জাতি আতঙ্কগ্রস্ত আমি বলব না। তবে জাতি সন্দিহান। কী হতে যাচ্ছে এবং কী হচ্ছে। সেই বিষয়ে আমাদের সুস্পষ্ট থাকতে হবে।
এই বিষয়ে কথা বলার আগে বর্তমানে দেশে দ্রব্য মূল্যের যে বিষয়টা, আমরা যখন সবাই বিরোধী দলে ছিলাম তখন তৎকালী ফ্যাসিস্ট সরকারকে আমরা দায়ী করতাম, সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য ক্রেতা পর্যায়ে এসে বৃদ্ধি পায়। কিন্তু যারা উৎপাদন করে তারা দ্রব্যের ন্যায্যমূল্য পায় না।
দুই দিকেই সমস্যা- এক দিকে যারা উৎপাদন করছে- তারা ন্যায্যমূল্য পাচ্ছে না। আরেক দিকে- ভোক্তা পর্যায়ে যারা আছেন তারা অসহনীয় দামে কিনছেন। তবে এটা ঠিক অতীতের চেয়ে দ্রব্যের মূল্য কিছুটা কম বেশি একটা স্থিতিশীল অবস্থায় আছে। কিন্তু ঐপর্যায়ে এসেছিল কেন। ওটাতো সিন্ডিকেটের কারণে এসেছিল। সেটা আমরা ভাঙতে পারছি না কেন! এখনো যদি সিন্ডিকের কালো ছায়া থেকেই যায়- তাহলে গণতান্ত্রিক সরকার এবং সংসদের ভূমিকা কী? আমরা এই বিষয়ে সরকাকে আহ্বান জানাবো যেখানে যেখানে সিন্ডিকেট আছে সবগুলোকে ভেঙে দেওয়া উচিত।
এটা শুধু মাত্র আমাদের আমদানি ক্ষেত্রে নয়। রপ্তানি ক্ষেত্রে সিন্ডিকেট রয়েছে। এমনেতেই আমাদের দেশ রপ্তানিতে খুবই লিমিটেড। অল্প কিছু আইটেম আমরা বিদেশে রপ্তানি করতে পারি, বাকি যেটা করি সেটা উল্লেখ্যযোগ্য কিছু না। এর মূল রপ্তানি খাত আবার বিভিন্ন সড়যন্ত্রের কারণে ঝুঁকির মধ্যে। এই ব্যাপারে প্রধানমন্ত্রী আছেন তিনি বলবেন।
আমরা বিশ্বাস করি কোনো মালিক ব্যবসায় লস করার জন্য উদ্যোক্তা হন না। কোন শ্রমিক তার কর্মস্থলকে ধ্বংস করার জন্য সেখানে সংযুক্ত হয় না। যদি শিল্প বাঁচে তাহলে শিল্পীও বাঁচবে।