× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলিং ফ্যান পড়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের মাথায় তিন সেলাই

নিজস্ব প্রতিবেদক

১৩ মে ২০২২, ০৫:১৭ এএম

ফাইল ছবি

সিলিং ফ্যান খুলে পড়ে বিতর্কিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান গুরুতর আহত হয়েছেন। তার মাথায় তিনটি সেলাই দেয়া হয়েছে।

উল্লেখ্য, বিতর্কিত মন্তব্য ও নারীদের নিয়ে অশোভন বক্তব্য দিয়ে ২০২১ সালে প্রতিমন্ত্রীর পদ হারান তিনি।

গত বছর ঢাকাই সিনেমার এক শীর্ষ নায়িকার সাথে ডা. মুরাদের অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ।

এরপর গত ৯ ডিসেম্বর দিবাগত রাতে কানাডার উদ্দেশে দেশত্যাগ করেন তিনি। কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলেও তাকে সে দেশে ঢুকতে দেয়া হয়নি। সেখান থেকে তাকে দুবাইগামী একটি ফ্লাইটে তুলে দেয়া হয়। কিন্তু দুবাইও তাকে ঢুকতে দেয়া হয়নি বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। পরে তিনি বাধ্য হয়ে দেশে ফেরত আসেন এবং দেশে ফিরে নিরবে দিন যাপন করছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.