× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের খুলনার লংমার্চ পিছিয়ে ৩১ অক্টোবর

ডেস্ক রিপোর্ট।

০৫ অক্টোবর ২০২৬, ১৭:৪১ পিএম

ছবি: সংগৃহীত।

পূজার কারণে পেছানো হয়েছে ১১ দলীয় ঐক্যের ঢাকা- খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ। ১০ অক্টোবর থেকে পিছিয়ে ৩১ অক্টোবর লংমার্চের সিদ্ধান্ত হয়েছে  লিয়াজোঁ কমিটির সভায়। সোমবার (৫ অক্টোবর) বিরোধীদলীয় নেতার বাসভবনে সভা শেষে এ সিদ্ধান্ত জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।  ৭ দফা দাবিতে লংমার্চ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূজার কারণে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ  ১০ অক্টোবর থেকে পিছিয়ে ৩১ অক্টোবর লংমার্চের সিদ্ধান্ত হয়েছে লিয়াজোঁ কমিটির সভায়।

সোমবার (৫ অক্টোবর) বিরোধীদলীয় নেতার বাসভবনে সভা শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ সিদ্ধান্তের কথা জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ৭ দফা দাবিতে লংমার্চ অব্যাহত থাকবে। এছাড়া, লংমার্চে কোন দুষ্কৃতকারী বিশৃঙ্খলার করলেও আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করবো।

৭ দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। পূজার কারণে লংমার্চের তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছেন লিয়াঁজো

১১ দলের ৭ দফা দাবির মধ্যে রয়েছে— গণভোটের রায় মেনে সংশোধন নয় সংবিধান সংস্কার, জুলাই গণহত্যার বিচার, এলপিজি, গ্যাস, বিদ্যুৎ সংকট, নিত্যপণ্যের দাম  নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার অবনতিতে পদক্ষেপ অথবা স্বীকার করা, বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধ করা এবং দুর্নীতি চাঁদাবাজি দখলদারি বন্ধ করা।  

৩১ অক্টোবর সকাল ৭টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে লংমার্চ শুরু হবে। পথে জাজিরার নাওডোবায় পথসভা, বাগেরহাটের কাটাখালীতে সমাবেশ এবং রূপসা, শিববাড়ী মোড়সহ বিভিন্ন স্থানে কর্মসূচি থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.