× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার ‘বাংলাওয়াশ’ হল নেপাল

ক্রীড়া ডেস্ক

২২ জুন ২০২২, ২৩:৪৯ পিএম

নেপালের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি জিতেই স্বাগতিক বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছিল। দেখার বিষয় ছিল, শেষ ম্যাচ জিতে নেপালকে বাংলাওয়াশ করতে পারে কিনা লাল-সবুজ জার্সিধারী। বাংলাদেশ পেরেছে, তৃতীয় ম্যাচেও সফরকারীদের পাত্তা দেয়নি নাদিম, মিলন, মেহেদীরা। বাংলাদেশ সিরিজ জিতে নিয়েছে ৩-০ ব্যবধানে।

মঙ্গলবার প্রথম দিনের দুই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২০-০ ও ১৯-০ পয়েন্টে। বুধবার শেষ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৩১-৭ পয়েন্টে। প্রথমার্ধে বাংলাদেশ ৫-০ পয়েন্টে এগিয়ে ছিল। বাংলাদেশের নাদিম মাহমুদ সর্বোচ্চ ২১ পয়েন্ট, মিলন ৫ ও মেহেদি ৫ পয়েন্ট অর্জন করে।

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী বাংলাদেশ দলের খেলোয়াড়দের পুরস্কার প্রদান করেন এশিয়া রাগবির সভাপতি কায়েস আবদুল্লাহ আল ধালাই।

উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, সহসভাপতি ইফতেখার আলী, সাধারন সম্পাদক মৌসুম আলী, যুগ্ন সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.