× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টার্ফ ও রেফারিং নিয়ে অভিযোগ মালয়েশিয়া কোচের

স্পোর্টস ডেস্ক

২৪ জুন ২০২২, ০৫:০৭ এএম

বাংলাদেশের বিপক্ষে ৬-০ গোলের বড় ব্যবাধানে হেরেছে মালয়েশিয়া। হারের পর কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফকে দুষলেন মালয়েশিয়ার কোচ জ্যাকব জোসেফ।

ম্যাচ শেষে জ্যাকব বলেন, ‘আমরাও টার্ফে অনুশলীন করি। তবে এখানের টার্ফটা একটু বেশি শক্ত। এই ধরনে টার্ফে খেলার প্রস্তুতি নিয়ে আসিনি আমরা। মেয়েরা যে বুট নিয়ে এসেছে তা এই টার্ফে খেলার উপযোগী না। এই টার্ফে খেলে ইনজুরির শঙ্কা থাকে বেশি। ’

ম্যাচের রেফারিং নিয়েও সন্তুষ্ট নন বলে জানিয়েছেন মালয়েশিয়ার কোচ। তিনি বলেন, ‘ম্যাচের রেফারিং আরও ভালো হওয়া উচিত ছিলো। আর্ন্তজাতিক মানের রেফারিং হয়নি। আমরা এই বিষয়ে আলোচনা করবো। ’

বাংলাদেশের কাছে এমন হার প্রত্যাশা করেননি জ্যাকব। এই ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে আগামী ম্যাচে ভালো কিছু করতে চান বলে জানিয়েছেন তিনি, ‘কঠিন ম্যাচ হবে, শক্ত প্রতিদ্বন্দ্বীতা হবে এমনটা প্রত্যাশা করেছিলাম। তবে এমন হার প্রত্যাশিত নয়। পরিবেশ আমাদের অনুকূলে ছিল না। আগামী ম্যাচে নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে ভালো ফলের বিষয়ে আমরা আশাবাদী।’


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.