× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আঙুলের ইনজুরিতে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেলেন নুরুল হাসান সোহান

মশিউর অর্ণব

০১ আগস্ট ২০২২, ০৪:৩৩ এএম

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফিরিয়েই দুঃসংবাদটা মিলল বাংলাদেশ দলের। আঙুলের চোটের কারণে গোটা সফর থেকেই ছিটকে গেছেন অধিনায়ক নুরুল হাসান।

হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পেসার হাসান মাহমুদের একটি বল ধরতে গিয়ে বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছেন নুরুল।

বাংলাদেশের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেছেন, ‘নুরুলের আঙুলে এক্স-রে করার পর দেখা গেছে তাঁর আঙুল ভেঙেছে। এ ধরনের চোট থেকে সেরে উঠতে কমপক্ষে তিন সপ্তাহ সময় প্রয়োজন। সে কারণে নুরুল ২ আগস্টের সিরিজ নির্ধারণী ম্যাচ ও এর পরের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না।’

দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নামতে হয়নি নুরুলকে। তবে মোসাদ্দেকের বলে একটি ক্যাচ নিয়েছিলেন। শনিবার প্রথম ম্যাচে ২৬ বলে ৪২ রানের দারুণ একটা ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। জিম্বাবুয়ের ২০৫ রানের জবাবে বাংলাদেশ ম্যাচটি হেরেছে ১৭ রানে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.