× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশকে আনুষ্ঠানিক কৃতজ্ঞতা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

মশিউর অর্ণব

০৪ জানুয়ারি ২০২৩, ০৫:৫২ এএম

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দলের অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ জুড়ে মেসি ও আর্জেন্টিনার প্রতি আকুন্ঠ সমর্থনের প্রতিদান হিসেবে আর্জেন্টিনায় বাংলাদেশের অনারারি কনসাল লিয়ান্দ্রো গাবারদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন এএফএ (আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া। সেখানে গাবারদির মাধ্যমে বাংলাদেশের ভক্তদের আর্জেন্টিনা জাতীয় দল ও অ্যাসোসিয়েশনের ধন্যবাদ পৌঁছে দেন এএফএ প্রধান। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ এ খবর জানিয়েছে। 

এএফএ সভাপতির অফিসে প্রায় ২০ মিনিটের মতো ছিলেন গাবারদি। এএফএর বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপ চলাকালে ‘এশিয়ান দেশটিতে আকাশি-সাদাদের প্রতি উন্মাতাল সমর্থন নিয়ে’ আলোচনা হয় দুই পক্ষে। ‘ক্লারিন’ এএফএর বিবৃতিতে গাবারদির মন্তব্যও প্রকাশ করেছে, ‘বিশ্বকাপ চলাকালে ঢাকা এবং অন্যান্য শহরে ভালোবাসামাখা সমর্থনের জন্য জাতীয় দলের পক্ষ থেকে বাংলাদেশের সব মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্লদিও তাপিয়া।’

আর্জেন্টাইন সংবাদমাধ্যমটি লিখেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার ইচ্ছা প্রকাশ করেছেন। বাংলাদেশের এই আগ্রহের কথা এএফএ সভাপতিকে জানিয়েছেন গাবারদি। 

এএফএ সভাপতির অফিসে প্রায় ২০ মিনিটের মতো ছিলেন গাবারদি। এএফএর বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপ চলাকালে ‘এশিয়ান দেশটিতে আকাশি-সাদাদের প্রতি উন্মাতাল সমর্থন নিয়ে’ আলোচনা হয় দুই পক্ষে। ‘ক্লারিন’ এএফএর বিবৃতিতে গাবারদির মন্তব্যও প্রকাশ করেছে, ‘বিশ্বকাপ চলাকালে ঢাকা এবং অন্যান্য শহরে ভালোবাসামাখা সমর্থনের জন্য জাতীয় দলের পক্ষ থেকে বাংলাদেশের সব মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্লদিও তাপিয়া।’ 

বাংলাদেশে আর্জেন্টিনা দলের প্রতি এই অকুণ্ঠ সমর্থন শুধু মেসিদের দেশেই নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রচার হয়েছে। গত ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে অভিনন্দন জানিয়ে চিঠিও পাঠান। 

‘ক্লারিন’ জানিয়েছে, এতে বাংলাদেশের মানুষ নিজেদের মাটিতে আর্জেন্টিনা জাতীয় দলকে দেখার যে আশায় রয়েছে, তা আরও সংহত হয়েছে। এর আগে ২০১১ সালে বাংলাদেশের মাটিতে নাইজেরিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা জাতীয় দল। 

এএফএর আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, মেসিদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, সেসব নিয়েই কথা বলেছেন গাবারদি, ‘(আর্জেন্টিনা) জাতীয় দলের বিশ্বকাপ জয়ে বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত নিজেদের সমর্থন প্রকাশ করেছে এবং উদ্‌যাপন করেছে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.