× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান

১৪ ডিসেম্বর ২০২১, ২০:৫৯ পিএম

২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল।  সফরে তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি খেলবে আফগানরা। ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ। আগামী ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজের সুচি  প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে  কোন সিরিজেরই সূচি নিশ্চিত করেনি এসিবি। এমনকি বাংলাদেশের বিপক্ষে সিরিজেরও দিনক্ষণ জানায়নি এসিবি। 

আগামী ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ধারনা করা হচ্ছে বিপিএল শেষেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ অনুষ্ঠিত হতে পারে। 

২০১৯ সালের সেপ্টেম্বরে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলো আফগানিস্তান ক্রিকেট দল । সফরে একটি টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলেছিলো আফগানরা। টেস্টটি হেরেছিলো বাংলাদেশ। এরপর জিম্বাবুয়েসহ ত্রিদেশীয় সিরিজে অংশ নেয় আফগানরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.