× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রোহিত শর্মার ক্যারিয়ার সেরা র‍্যাংকিং

ডেস্ক রিপোর্ট

১৪ আগস্ট ২০২৪, ১৮:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত

সদ্যই শেষ হওয়া ভারত বনাম শ্রীলংকার ওয়ান্ডে সিরিজে হেরেছে ভারত। তবে দল হারলেও ব্যাট হাতে দুর্দান্ত পারফর্মেন্সে সিরিজে দুটি ফিফটি পেয়েছিলেন ভারতের অধিনায়ক। তার ধারাবাহিক ব্যাটিং পারফর্মেন্সের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও।

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ৭৬৫ রেটিং নিয়ে দুই নম্বরে উঠে এসেছেন রোহিত শর্মা। এটি তার ক্যারিয়ার সেরা র‍্যাংকিং।

পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের ওয়ানডে ব্যাটারদের মধ্যে শীর্ষে আছেন বাবর আজমের (৮২৪)। ৭৬৩ পয়েন্ট নিয়ে তিনে গিল। চতুর্থ স্থানে যৌথভাবে আছেন ভারতের বিরাট কোহলি ও আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর।

ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই প্রথম চার স্থানে যথাক্রমে দক্ষিণ আফ্রিকার কেশাভ মহারাজ, অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড ও অ্যাডাম জ্যাম্পা এবং ভারতের কুলদিপ ইয়াদাভ। এক ধাপ এগিয়ে নামিবিয়ার বের্নার্ড শুলজ এখন পাঁচ নম্বরে।

১৭ ধাপ এগিয়ে এখন ৫৯তম স্থানে দুনিথ ভেল্লালাগে। লঙ্কান এই বাঁহাতি স্পিনার প্রথম ওয়ানডেতে দুই উইকেট নেন। পরে তৃতীয় ম্যাচে পান ক্যারিয়ার সেরা ৫ উইকেট।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.