× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

তিন পরিবর্তন নিয়ে বাংলাদেশের একাদশ ঘোষণা

ডেস্ক রিপোর্ট

২৮ আগস্ট ২০২৪, ১৫:৫০ পিএম । আপডেটঃ ২৮ আগস্ট ২০২৪, ১৫:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত

আজ বিকেলে নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে সাফ অ-২০ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। স্বাগতিক নেপালের মুখোমুখি বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশ দলের একাদশে থাকছে তিন পরিবর্তন।

সেমিফাইনালে বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ইনজুরি হয়ে মাঠ ছাড়েন। তার জায়গায় গোলরক্ষক আসিফ খেলবেন সেটা নির্ধারিতই ছিল। সেমিফাইনালে ম্যাচের অন্তিম মুহুর্তে আকাই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। আকাইয়ের সাসপেনশনের পাশাপাশি কোচ মারুফুল হক আরেকটি পরিবর্তন করেছেন। চন্দন রায়কে একাদশের বাইরে রেখেছেন। চন্দন ও আকাইয়ের জায়গায় একাদশে ঢুকেছেন রাজীব ও ইফতেখার।

বাংলাদেশ ও নেপাল একই গ্রুপে পড়েছিল। গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ স্বাগতিক নেপালের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল। আজ ফাইনালে সেই হারের মধুর প্রতিশোদ নেয়ার মঞ্চ। মারুফুল হকের শিষ্যরা সেটা পারেন কিনা দেখার বিষয়।

ফাইনালে বাংলাদেশ একাদশ: আসিফ ( গোলরক্ষক ), আশরাফুল হক আসিফ, শাকিল আহমেদ তপু, আসাদুল ইসলাম সাকিব, রাব্বি হোসেন রাহুল, পিয়াস আহমেদ নোভা, মিরাজুল ইসলাম, আসাদুল মোল্লা, রাজীব হোসেন, ইফতেখার হোসাইন ও দুখু মিয়া।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.