× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুটবল রাজনীতির শিকার ভিনি; বর্ণবাদও একটি কারণ

২৯ অক্টোবর ২০২৪, ১৪:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত

প্যারিসের থিয়েটার দু’শাটলেতে জমকালো ব্যালন ডি’ অর ২০২৪-এর আসরে রদ্রি হার্নান্দেজ সেরা খেলোয়াড়ের মর্যাদা লাভ করেন। তবে এই পুরস্কারের জন্য সবাই চোখ রেখেছিলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের দিকে। গতকাল (২৮ অক্টোবর) বিকেল থেকে পরিস্থিতি বদলাতে থাকে, যখন ক্রীড়া সাংবাদিক ফ্যাবজিও রোমানো জানালেন, ভিনিসিয়ুসের হাতে উঠছে না এবারের ব্যালন ডি'অর।

ভিনিসিয়ুসের প্রতিভা তাকে বিশ্বসেরা খেলোয়াড়দের কাতারে নিয়ে এসেছে, কিন্তু এবারের ব্যালন ডি'অর তার হাতছাড়া হওয়ার কারণ হিসেবে উঠে এসেছে ফুটবল রাজনীতি এবং ব্যক্তিগত মতামত। রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্প এবং উয়েফার সঙ্গে বিরোধের কারণে ভিনিসিয়ুস এই পুরস্কার থেকে বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেছে অনেকে সাথে সতীর্থরাও

ফ্রেঞ্চ মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা টুইট করেছেন, ‘ভাই আমার, তুমি বিশ্বের সেরা খেলোয়াড় এবং কোনো পুরস্কারই অন্য কিছু বলতে পারে না। ভাই, তোমাকে ভালোবাসি।’

সাবেক জার্মান মিডফিল্ডার ও ভিনির রিয়াল সতীর্থ টনি ক্রুস ইনস্টাগ্রামে ভিনিসিয়ুসের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘দ্য বেস্ট।‘

২০২২ ব্যালন ডি’ অর জয়ী করিম বেনজেমা ইনস্টাগ্রাম স্টোরিতে ভিনির সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, ‘ট্রপ ফোর্ট’, যার মানে শক্ত থাকো।‘ 

ভিনিসিয়ুসের ম্যানেজমেন্ট বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ব্রাজিলিয়ান তারকা মনে করেন বর্ণবাদের বিরুদ্ধে তার লড়াইয়ের কারণেও তিনি ব্যালন ডি’অর থেকে বঞ্চিত হয়েছেন। এই মতামত ফুটবল জগতে বিতর্কের সৃষ্টি করেছে।

মূল অনুষ্ঠানে ১৯৯৫ সালে ব্যালন ডি’ অর জেতা জর্জ উইয়াহ যখন নাম ঘোষণা করছিলেন, তখনও দর্শকদের মাঝে ছিল ‘ভিনি ভিনি’ চিৎকার। কিন্তু শেষ পর্যন্ত রদ্রির নামই বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। রদ্রি হার্নান্দেজ তার অসাধারণ দক্ষতা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’ অর জয় করেন, যা তাকে ফুটবলের শীর্ষস্থানে নিয়ে গেছে। 

ব্যালন ডি’ অর ২০২৪-এর এই ঘটনা ফুটবল জগতে আলোড়ন সৃষ্টি করেছে। রদ্রির জয় যেমন প্রশংসিত হয়েছে, তেমনি ভিনিসিয়ুসের বঞ্চনার পেছনের কারণ নিয়ে বিতর্ক চলবে আরও অনেকদিন। ফুটবল রাজনীতি, বর্ণবাদ এবং ব্যক্তিগত মতামত মিলে এই বছরের ব্যালন ডি’ অর একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.