× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি জর্জি'র

ডেস্ক রিপোর্ট

২৯ অক্টোবর ২০২৪, ১৫:০০ পিএম । আপডেটঃ ২৯ অক্টোবর ২০২৪, ১৫:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারী সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক ঘটে প্রোটিয়া ব্যাটার টনি ডি জর্জি'র। সেই থেকে এখন পর্যন্ত ৭ টেস্ট খেলে ২টি অর্ধশতক রয়েছে তার।

আজ (২৯ অক্টোবর) বাংলাদেশের সাথে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নিয়েছেন টনি ডি জর্জি।

বাংলাদেশি বোলারদের তুলোধুনো করে এদিন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন জর্জি। যদিও দু'বার টাইগার ফিল্ডারদের সৌজন্যে আউট হতে হতেও বেঁচে যান তিনি। সে সুযোগ কাজে লাগিয়ে আর কোনো ভুল করেননি তিনি। পরিণত ব্যাটিংয়ে ৮টি চারের সাথে হাঁকিয়েছেন ২টি বিশাল ছক্কা।

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.