× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হতাশায় ফখর জামান, ভাবছেন অবসরের কথা

ডেস্ক রিপোর্ট

২৯ অক্টোবর ২০২৪, ১৮:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

আগামী ২০২৫ সালের জন্য (পিসিবি) ২৫ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে। তবে চুক্তি থেকে বাদ পড়েছেন তারকা ওপেনার ফখর জামান, যার ফলে হতাশ হয়ে অবসরের কথা ভাবতে শুরু করেছেন তিনি।

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দল থেকে বাদ পড়া নিয়ে পিসিবির সমালোচনা করেছিলেন ফখর। এরপরই তাকে  কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিছুদিন পরেই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ায় ধারণা করা হচ্ছে, ইচ্ছেকৃতভাবেই তাকে বাদ দেওয়া হয়েছে।

পিসিবির প্রধান মহসিন নকভি ফিটনেস ইস্যুকে কারণ হিসেবে সামনে এনেছেন। ফিটনেস পরীক্ষায় ৮ মিনিটে ২ কিলোমিটার দৌড়াতে পারেননি ফখর, যা তার হাঁটুর সমস্যার কারণে হয়েছে বলে জানা গেছে। তবে ফিটনেস পরীক্ষায় ভালো না করা উসমান খান চুক্তিতে থাকলেও ফখরকে বাদ দেওয়া হয়েছে।

এতে হতাশ ফখর ধারণা করছেন, আগামীতেও তার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। হতাশার কারণে অবসরের সিদ্ধান্তের কথাও ভাবছেন ফখর। ক্রিকেটারের ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা গেছে, এই হতাশার মধ্যে দিয়েই ফখর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.