ছবিঃ সংগৃহীত।
আজ (৫ডিসেম্বর) পাহাড়ের কোলঘেঁষা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী দলের ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ ক্যাপ্টেন গ্যাবি লুইস।
অধিনায়ক গ্যাবি লুইস এবং লিয়া পলের জোড়া অর্ধশতকে টাইগ্রেসদের জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে আইরিশ মেয়েরা।
আইরিশদের শুরু থেকেই চাপে রাখেন বাংলাদেশের বোলাররা। ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত হানেন দলের সিনিয়র পেসার জাহানারা আলম। ওপেনার অ্যামি হান্টারকে বোল্ড করে আইরিশ শিবিরে প্রথম আঘাত হানেন এই অভিজ্ঞ পেসার।
-67516b436ad32.png)
-67516b0d0deab.png)
এদিন আইরিশদের ব্যাটিং পাওয়ারপ্লেতে ৪ বোলার ব্যবহার করেছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফলাফল ৬ ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ৩৫ রান তুলতে সক্ষম হয় আইরিশরা।
-675170da4d1da.png)
-6751714d7b75d.png)
-67517e76714bd.png)
বাংলাদেশ একাদশঃ নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, শারমিন আখতার, জাহানারা আলম, রিতু মনি, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, দিলারা আক্তার, তাজ নেহার, ফারিহা ইসলাম এবং জান্নাতুল ফেরদৌস।
আয়ারল্যান্ড একাদশঃ গ্যাবি লুইস, অ্যাভা ক্যানিং, লরা ডিলেইনি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লিন কেলি, এইমি ম্যাগুয়্যার, ওরলা প্রেন্ডারগাস্ট, লিয়া পল, উনা রেমন্ড-হোয়ি এবং ফ্রেয়া সার্জেন্ট।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
