ছবিঃ সংগৃহীত।
আজ (৩০ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সফরকারী ভারতকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে লিড নেয়ার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে এগিয়ে গেছে অজিরা। তবে শেষ দিনে এসে কোহলি-বুমরাহ কিংবা কামিন্স-কনস্টাসের চেয়েও আলোচনায় বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত।
ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করা এই বাংলাদেশি আজ কঠিন এক সিদ্ধান্ত দিয়েছেন, যে সিদ্ধান্তটি প্রযুক্তিও নিশ্চিত করতে পারেনি। স্নিকো প্রযুক্তি কট বিহাইন্ড না ধরতে পারলেও ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালকে আউটের সিদ্ধান্ত দেন শরফুদ্দৌলা। আর এতেই বাধে বিপত্তি। অনেকটা প্রযুক্তি বনাম মানব সিদ্ধান্তের এক দ্বৈরথই দেখে এমসিজি’র সাথে পুরো ক্রিকেট বিশ্ব।
পঞ্চম দিনের ২১.২ ওভার বাকি থাকতে ভারত টেস্ট ড্রয়ের জন্য লড়াই করছিল। ভারতের স্কোর তখন ১৪০ রান, আর ওপেনার যশস্বী জয়সোয়াল ৮৪ রানে অপরাজিত থেকে দলকে টেস্টে টিকে থাকার আশা জাগাচ্ছিলেন। অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল মাত্র ৪টি উইকেট।
প্যাট কামিন্সের একটি বাউন্সারে উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ক্যাচের আবেদন করেন, যা মাঠের আম্পায়ার নট আউট দেন। তবে কামিন্স রিভিউ চাইলে বিষয়টি তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার কাছে যায়।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
