× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিক্ষুদ্ধ দর্শকদের বিপিএল টিকেট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্পোর্টস ডেস্ক।

০২ জানুয়ারি ২০২৫, ১৩:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিপিএল ২০২৫ এর আসরের শুরু থেকেই টিকেট না পাওয়ায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিক্ষোভ করেছেন বিক্ষুদ্ধ দর্শকরা। স্টেডিয়ামের মূল ফটকেও ভাঙচুর চালিয়েছেন তারা। এবার ঘটেছে অগ্নিসংযোগ।

আজ (২ জানুয়ারি) দিনের খেলা শুরুর আগেই টিকিট না পাওয়ায় টিকিট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়েছে বিক্ষুদ্ধ দর্শকরা।

জানা গেছে, সকাল থেকে টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। অনলাইনের পাশাপাশি সেখানেই বুথে টিকিটের ব্যবস্থা রেখেছিল বিসিবি। তবে সাড়ে এগারোটা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা।

পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান দর্শকরা। এক পর্যায়ে সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনেন ফায়ার সার্ভিস। এরপর জায়গাটির নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

প্রত্যক্ষদর্শী একজন গণমাধ্যমকে জানিয়েছেন, শুরুর দিকে সবাই টিকিটের জন্যই লাইনে দাঁড়িয়েছিল। কিন্তু পরে যখন শুনতে পারে টিকিট সেখানে নেই তখন দর্শকরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

প্রসঙ্গত, এবারের বিপিএলের টিকিট অনলাইন থেকেই কেনা যাচ্ছে। ছাড়া মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও সংগ্রহ করা যাচ্ছে টিকিট। তবে গত ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় বুথ থেকে টিকিট ক্রয়ের ব্যবস্থা রেখেছিল বিসিবি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.