× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পারিশ্রমিক ইস্যুতে রাজশাহীর একাদশে নেই বিদেশি প্লেয়ার, বিসিবি কি বলছে

স্পোর্টস ডেস্ক।

২৬ জানুয়ারি ২০২৫, ১৯:০৭ পিএম । আপডেটঃ ২৬ জানুয়ারি ২০২৫, ১৯:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নিয়মানুযায়ী একাদশে অন্তত দু'জন বিদেশি খেলোয়াড় রাখা বাধ্যমতামূলক হলেও আজ (২৬ জানুয়ারি) বিপিএল ২০২৫ এর শেষ পর্বে দিনের দ্বিতীয় খেলায় রংপুর রাইডার্সের বিপক্ষে কোনো বিদেশি প্লেয়ার ছাড়াই মাঠে নেমেছে রাজশাহী। এর আগে পারিশ্রমিক ইস্যু নিয়ে অনুশীলন বয়কট, বিসিবির কাছে অভিযোগ করলেও আজ রাজশাহীর সব বিদেশি প্লেয়ার একযোগে পুরো ম্যাচ বয়কট করেছেন।

এ প্রসঙ্গে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে বলেন, 'দুঃখজনক তো অবশ্যই। এটা অনাকাঙ্ক্ষিত, দল নিয়ে যা ঘটছে সবকিছুই অনাকাঙিক্ষত। এটা এটি নিয়ে আলোচনা করছি, বিসিবির দায়িত্ব এই সমস্যা বের করে সমাধান করা। বোর্ড মিটিংয়েও এই বিষয়টি আলোচনায় এসেছে, সমস্যা চিহ্নিত করার বিষয়ে। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখছি। বিপিএলের শেষের দিকে চলে আসছে, অস্বীকার করার কিছু নেই।'

ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, 'বিদেশি ক্রিকেটার আসেনি, এটা নিয়ে আজকের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। কী ধরণের সিদ্ধান্ত আসবে, সেটি বলতে পারছি না। কিন্তু কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা ছাড় দিচ্ছি, খেলছে খেলুক। কিন্তু কতটুকু ছাড় দেওয়া যাবে? আমরা তো বিপিএলের মর্যাদা ক্ষুন্ন হতে দিতে পারি না। বিসিবির প্রধান দায়িত্ব বিপিএলের মর্যাদা রক্ষা করা।'

'এই পর্যায়ে যে যাবে এটা কিন্তু কেউ ভাবেনি। দেশের পরিস্থিতির কথা চিন্তা করে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু তাদের ওপরে বিশ্বাস করে খেলা শুরু করা হয়েছিল, তারা সেই বিশ্বাস রাখেনি। এখন সময় এসেছে আমাদের ব্যবস্থা নেওয়ার। বিপিএল ক্রিকেট বোর্ডের একটা সম্পত্তি। সেটি রক্ষার জন্য বিসিবির নিয়ম অনুযায়ী যে যে ব্যবস্থা নেওয়ার আছে, সেগুলো নেওয়া হবে।'

বিষয় : বিপিএল

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.