× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল

স্পোর্টস ডেস্ক।

২০ মার্চ ২০২৫, ১১:৫২ এএম

ছবিঃ সংগৃহীত।

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারতের উদ্দেশে যাত্রা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (২০ মার্চ) সকাল ৯টায় দলটি কলকাতার উদ্দেশে উড্ডয়ন করে। এরপর কলকাতা থেকে শিলংয়ে পৌঁছাবে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। তার আগেই, সকাল সাড়ে ৭টার মধ্যে বাংলাদেশ দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

শিলংয়ে ম্যাচের আগে, রক্ষণভাগের তারকা তপু বর্মণ আশা করছেন, হামজা চৌধুরী শিলংয়ে জয় দিয়ে তার অভিষেক রাঙাবেন। তপু জানিয়েছেন, প্রথম দিনের অনুশীলনে হামজা দলের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছেন। ভারতে দলকে আরও অন্তত তিনটি অনুশীলন সেশন পাওয়ার সুযোগ থাকবে, যাতে হামজাও বাকী ফুটবলারদের সঙ্গে আরও সমন্বয় সাধন করতে পারবেন।

আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ, যেখানে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে সাবেক লেস্টার সিটি তারকা হামজা চৌধুরীর।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.