× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরপর দুইবার হার্ট অ্যাটাক; পরানো হয়েছে রিং

স্পোর্টস ডেস্ক।

২৪ মার্চ ২০২৫, ১৩:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে সাভার বিকেএসপি মাঠে উপস্থিত ছিলেন তামিম ইকবাল, যিনি অল্প সময়ের মধ্যে দুইবার হার্ট অ্যাটাকের শিকার হন। জরুরি পরিস্থিতিতে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পর হার্টে রিং (স্টেন্ট) বসানো হয়। বর্তমানে তার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।

আজ (২৪ মার্চ) দুপুরে, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল-ক্লিনিক শাখা) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান সাংবাদিকদের জানান, তামিম ইকবাল একিউট এমআই বা হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন, যার কারণে কার্ডিয়াক অ্যারেস্ট (হার্ট বন্ধ হয়ে যাওয়ার) ঘটনা ঘটে। প্রথমে প্রাইমারি পিসিআই করা হয় এবং এলসিএক্স নামে ধমনীতে ব্লক ধরা পড়ে। এরপর জরুরিভাবে সেখানে স্টেন্ট বসানো হয়, যাতে ব্লকেজ কমে গিয়ে হার্টে রক্তপ্রবাহ বাড়ে এবং তামিম দ্রুত সুস্থ হতে পারেন।

তিনি আরও জানান, প্রথমে হাসপাতালে আসার পর তামিম ছেড়ে চলে যান, তবে কিছু সময় পরে পুনরায় কার্ডিয়াক অ্যারেস্ট হলে তাকে আবার ভর্তি করা হয়। সময় তাকে ১৫ মিনিট ধরে সিপিআর দেওয়া হয়। তার অবস্থার খুবই সংকটাপন্ন ছিল, তবে বর্তমানে তিনি সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) তে আছেন এবং তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।

ডা. মঈনুল আহসান আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তামিমের স্ত্রী বিকেএসপি পরিচালকের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, তবে তার অবস্থায় কিছুটা উন্নতি এসেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.