× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তাসকিনকে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক।

০৮ এপ্রিল ২০২৫, ২০:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

চলতি মাসে বাংলাদেশের ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ অনুষ্ঠিত হবে। আসন্ন সিরিজের জন্য আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

ইনজুরি কারণে তাসকিন আহমেদ জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারছেন না। বিসিবির চিকিৎসক . দেবাশীষ চৌধুরী জানান, “তাসকিন বর্তমানে বাঁ পায়ের গোড়ালির সমস্যার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এবং এই সিরিজের জন্য তিনি উপস্থিত থাকবেন না।

তাসকিন না থাকায় প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। এছাড়া পেস ইউনিটে আছেন নাহিদ রানা, খালেদ আহমেদ হাসান মাহমুদ।

এদিকে, পিএসএলে খেলার জন্য লিটন দাসকে সিরিজে পাওয়া যাবে না। তার জায়গায় উইকেটকিপার ব্যাটার হিসেবে আছেন জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করা মুশফিকুর রহিম ফিরেছেন এই সিরিজে।

জিম্বাবুয়ে দল ১৫ এপ্রিল ঢাকায় পা রাখবে এবং ২০ এপ্রিল প্রথম টেস্ট শুরু হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ তানজিম হাসান সাকিব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.