× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পিএসএল-এর দশম আসরের পর্দা উঠছে আজ

স্পোর্টস ডেস্ক।

১১ এপ্রিল ২০২৫, ১৩:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (১১ এপ্রিল) থেকে জমকালো আয়োজনে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর, যা চলবে আগামী ১৮ মে পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড লাহোর কালান্দার্স।

পিএসএল ইতিহাসে প্রথমবারের মতো রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হচ্ছে বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান। এই উপলক্ষে পাকিস্তানি পেসার হাসান আলী মন্তব্য করেছেন, "পিএসএল শুরু হলে আইপিএল দর্শক হারাবে", যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

বাংলাদেশি ক্রিকেট ভক্তদের আগ্রহও এই টুর্নামেন্ট ঘিরে বেশ তুঙ্গে। উদ্বোধনী ম্যাচেই লাহোর কালান্দার্সের জার্সিতে মাঠে দেখা যেতে পারে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে। তিনি একাদশে সুযোগ পাবেন কি না, তা নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর।

এবারের আসরে আরও দুই বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস নাহিদ রানা অংশ নিচ্ছেন। লিটন খেলবেন করাচি কিংসের হয়ে এবং নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমির হয়ে।

পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসের বলেন, "আমরা পিএসএলের দশম আসরের সূচি ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত। গত ১০ বছরে এই টুর্নামেন্ট পাকিস্তানের ক্রিকেটীয় প্রতিভার প্রদর্শনীর মঞ্চে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।"

এবারের আসরে অংশ নিচ্ছে মোট ছয়টি দল: ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, মুলতান সুলতানস, করাচি কিংস।

১৮ মে লাহোরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এবার পিএসএল ঘিরে দেশের ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও উত্তেজনা তুঙ্গে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.