× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শুরুর ধাক্কা কাটিয়ে ম্যাচের নিয়ন্ত্রণে মুশফিক-শান্ত

১৭ জুন ২০২৫, ১৩:৪৩ পিএম

ছবি: সংগৃহীত।

গল টেস্ট খেলতে নামার আগে স্মৃতি রোমন্থন করেছিলেন এনামুল হক বিজয়। ১৬ বছর বয়সে যখন যুব পর্যায়ে প্রথমবারের মতো শ্রীলঙ্কা সফর করেছিলেন। সেই মুহূর্তটাকে স্মরণ করে ভালো কিছু করার আশায় নেমেছিলেন উইকেটরক্ষক ব্যাটার।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমে যে ডাক মেরেছেন বিজয়। ১০ বলে খেলে রানের খাতা খোলার আগেই পেসার আসিথা ফার্নান্দোর বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দলীয় ৫ রানে তার বিদায়ে বিপদে পড়ে বাংলাদেশও। 

দ্বিতীয় উইকেটে ৩৪ রানের জুটি গড়ে শুরুর ধাক্কাটা কিছুটা সামলে নেন সাদমান ইসলাম ও মমিনুল হক।

তবে ৭ রানের ব্যবধানে দুজনে ফিরে গেলে আবারও বিপদে পড়ে বাংলাদেশ। ওপেনার সাদমানের ১৪ রানের বিপরীতে ২৯ রানে আউট হন বাঁহাতি ব্যাটার মমিনুল। 

বাংলাদেশকে এখন পথ দেখাচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে ৪৫ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণও অনেকটা নিয়েছেন দুজনে।

প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯০ রান। মুশফিকের ২০ রানের বিপরীতে ২৫ রানে ক্রিজে আছেন অধিনায়ক শান্ত। প্রতিপক্ষের হয়ে দুটি উইকেট নিয়েছেন অভিষিক্ত অফ স্পিনার থারিন্দু রত্নায়েকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.