× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

থেমে গেল শান্ত,হলো না রেকর্ড

স্পোর্টস ডেস্ক।

১৮ জুন ২০২৫, ১১:৫০ এএম

ছবি:সংগৃহীত

দিনের শুরু থেকেই খানিক আত্মবিশ্বাসের ঘাটতি ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে। তবু আগেরদিনের ফর্মটা-কে জিইয়ে রেখেছিলেন তিনি। দ্বিতীয় দিনে সকালের সেশনে হালকা সুইং ছিল শ্রীলঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর বলে। বিপদটাও ডেকেছেন তিনিই।

খানিক আগেই আসিথার বলে ছিল এলবিডব্লিউর আবেদন। তাতে আম্পায়ার সাড়াও দেন। কিন্তু রিভিউতে বেঁচে যান শান্ত। প্যাডে লাগার আগে বল স্পর্শ করেছিল শান্তর ব্যাট। সেই সুবাদেই টিকে যান তিনি। কিন্তু দ্বিতীয়বার পাওয়া জীবনটা কাজে লাগানো হয়নি। ড্যাডি সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থাকতেই আউট হন বাংলাদেশ অধিনায়ক। 

আসিথার ফুল লেন্থের বলটাকে সামনে ঠেলে দিতে চেয়েছিলেন। তবে ব্যাটের ফেইসে লেগে তা চলে যায় মিড অনের দিকে। সামনে ঝাঁপিয়ে দারুণ এক ক্যাচ নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ১৪৮ রানে থামতে হয় শান্তকে। ভাঙে মুশফিকুর রহিমের সঙ্গে তার ২৬৪ রানের জুটি। এই আউটের পর শ্রীলঙ্কায় বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ এবং চতুর্থ উইকেটে দেশের হয়ে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ডও আক্ষত থাকছে। 

নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন লিটন দাস। বাংলাদেশের স্কোর ৪ উইকেট হারিয়ে ৩১০ রান। আরেক সেঞ্চুরিয়ান মুশফিক অপরাজিত ১১১ রানে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.