× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আক্ষেপ নিয়ে বিদায় মুশফিকের,উইকেট বিলিয়ে দিল লিটন

স্পোর্টস ডেস্ক।

১৮ জুন ২০২৫, ১৮:১০ পিএম

ছবি:সংগৃহীত

গলে ৮ বছরের পুরনো সেই রেকর্ড আবারও ফেরাতে যাচ্ছিলেন মুশফিকুর রহিম। দেড়শ পেরিয়ে ছুটছিলেন ডাবল সেঞ্চুরির দিকে। তবে সেটা আর শেষ পর্যন্ত পূরণ হলো বাংলাদেশি এই তারকার। শেষ বিকেলে ফিরলেন কিছুটা আক্ষেপ নিয়েই। মুশফিকের পথেই হেটেছেন লিটন দাসও। তিনি অবশ্য অনেকটা ‘আত্মহত্যাই’ করেছেন।

আসিথা ফার্নান্দোর বলে ফ্লিক করতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারেননি তিনি। বল গিয়ে লাগে সামনের পায়ে। লঙ্কানদের এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেন আম্পায়ারও। মুশি রিভিউ নিলে দেখা যায় বল গিয়ে লেগ স্টাম্পে কিছুটা আঘাত করে। ফলে আম্পায়ারর্স কলে শেষ হয় ডানহাতি এই ব্যাটারের সারা জাগানো ইনিংসের।

এর আগে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার এক বল হাতে এই আম্পায়ার্স কলেই বেঁচে গিয়েছিলেন মুশফিক। এবার সেভাবেই ফিরলেন দুইশ না করতে পারার আক্ষেপ নিয়ে। ফেরার আগে ৩৫০ বলে ১৬৩ রানের অনবদ্য ইনিংস খেলেন মুশি। তার ইনিংসটি সাজানো ছির ৯টি চারে।

মুশফিক বিদায় নেওয়ার পরে যেনো ‘আত্মহত্যাই’ করলেন লিটন দাস। সেঞ্চুরির আশা দেখানো ইনিংসের পরিসমাপ্তি ডেকে আনেন তিনি রিভার্স সুইপ করতে গিয়ে। ক্যাচ দেন পেছনে থাকা উইকেট রক্ষককে। ফেরার আগে ১২৩ বলে ৯০ রান করেছেন তিনি। লিটনের ইনিংসটি সাজানো ছিল ১১ চার আর এক ছক্কায়।

শেষ বিকেলে এই দুইজনের বিদায়ে কিছুটা চাপেই পড়ে গেলো বাংলাদেশ। পাঁচশ ছাড়ানোর লক্ষ্য এখন কিছুটা কঠিন হয়ে গেলো। লিটন-মুশির বিদায়ে উইকেটে এসেছেন জাকের আলি অনিক আর নাঈম হাসান। জাকের আলি ৫ বলে ০ আর নাঈম ৭ বলে ৫ রানে অপরাজিত আছেন

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.