× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইনিংস ঘোষণা বাংলাদেশের, শ্রীলঙ্কার লক্ষ্য ২৯৬

স্পোর্টস ডেস্ক।

২১ জুন ২০২৫, ১৬:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

ইতিহাস গড়লেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে দ্বিতীয়বারের মতো এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

শান্তর সেঞ্চুরিতে ভর করে গল টেস্টে ৬ উইকেটে ২৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ফলে শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২৯৬ রানের।

আজ শনিবার ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। শান্ত ৫৬ আর মুশফিক ২২ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন। দুজনের ১৯১ বলে ১০৯ রানের জুটিটি ভাঙে মুশফিকের রানআউটে। ১০২ বলে ৪৯ রানের ইনিংসে ৪টি বাউন্ডারি হাঁকান মুশফিক।

মুশফিকুর রহিম তার ইনিংসে এমন ভুল মাঝেমধ্যেই করেন। দ্রুত সিঙ্গেলস নিতে যান। অনেক সময় স্টাম্পে না লাগায় বেঁচে গেছেন। তবে এবার আর রক্ষা হলো না। থারিন্ডু রথনায়েকে ভেঙে দিলেন স্টাম্প। মাত্র ১ রানের জন্য ফিফটি মিস মুশফিকের।

তবে সেঞ্চুরি মিস করেননি শান্ত। ১৯৯ বলে ৯ চার আর ৩ ছক্কায় ১২৫ রানে অপরাজিত থাকেন তিনি। মাঝে লিটন দাস ৩ আর জাকের আলী ২ রান করে আউট হন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.