× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার পাকিস্তানের কোচ হলেন সরফরাজ আহমেদ

স্পোর্টস ডেস্ক।

১৮ এপ্রিল ২০২৬, ১৬:০৫ পিএম

ছবি: সংগৃহীত।

পাকিস্তানের কোচিং প্যানেলে বড় পরিবর্তন এসেছে। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ হেড কোচের দায়িত্ব নিয়েছেন। 

পাকিস্তান তাদের ইতিহাসের সবশেষ আইসিসি শিরোপা জিতেছিলো ২০১৭ সালে। সেবার সরফরাজ আহমেদের নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে দলটি।

সরফরাজ গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এ বছরের শুরুতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহীনসের মেন্টর ও ম্যানেজার হিসেবেও কাজ করেছেন তিনি।

এছাড়া আরেক বিশ্বকাপ জয়ের নায়ককেও কোচিং প্যানেলে এনেছে পাকিস্তান। ২০০৯ সালে দলটির টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম সারথী উমর গুলকে দলে ভিড়িয়েছে তারা। তিন ফরম্যাট মিলিয়ে ২৩৭টি ম্যাচ খেলেছেন এবং ৪২৭টি উইকেট নিয়েছেন তিনি। তিনি পাকিস্তান দলে থাকবেন বোলিং কোচের দায়িত্বে। 

এছাড়া সাবেক টেস্ট ক্রিকেটার আসাদ শফিক ব্যাটিং কোচ করে এনেছে পাকিস্তান। আইসিসি ট্রফি জেতার স্বাদ তিনিও পেয়েছেন। ২০১৬ সালে মিসবাহ উল হকের নেতৃত্বে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতে পায় পাকিস্তান, সেই দলের নিয়মিত সদস্য ছিলেন আসাদ।

তিনি তিনটি ফরম্যাটেই পাকিস্তানের হয়ে খেলেছেন। টেস্টে তার সেরা পারফরম্যান্স ছিলো। ৭৭ টেস্টে ১২টি সেঞ্চুরিসহ ৪৬৬০ রান করেছেন তিনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.