× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভালো খেলার পুরস্কার পেলেন তাওহীদ–শরীফুল

স্পোর্টস ডেস্ক।

০৬ মে ২০২৬, ১৮:০৮ পিএম

ছবি: সংগৃহীত।

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সে সুখবর পেলেন তাওহীদ হৃদয় ও শরীফুল ইসলাম। সিরিজে দুই ম্যাচে ৮৪ রান করেন হৃদয়। প্রথম ম্যাচে ফিফটির পর তৃতীয় ম্যাচে ৩৩ রানের ইনিংস খেলেছেন তিনি। এমন পারফর্ম করে হয়েছেন সিরিজসেরা।

এর প্রভাব পড়েছে আইসিসি টি-টুয়েন্টি র্যাংকিংয়েও। বাংলাদেশ দলের এই মিডল অর্ডার ব্যাটসম্যান ২ ধাপ এগিয়ে র্যাংকিংয়ের ৩৭তম পজিশনে আছেন।

অধিনায়ক লিটন দাসও উন্নতি করেছেন। মিরপুরে সিরিজের শেষ ম্যাচে ২৬ রানের ইনিংস খেলা লিটন র্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছেন। বর্তমান টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় তার অবস্থান ৫২তম। এই তালিকার শীর্ষে যথারীতি রাজত্ব করছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা।

নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে ভালো সময় কাটানো টাইগার বোলাররাও আইসিসি র্যাংকিংয়ে বড় পুরস্কার পেয়েছেন। নিয়ন্ত্রিত বোলিং আর ধারাবাহিক সাফল্যের ফল হিসেবে স্পিনার মেহেদী হাসান এক ধাপ এগিয়ে উঠে এসেছেন তালিকায় ১৭ নম্বরে।

তবে র্যাংকিংয়ের তালিকাতে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। এই বাঁহাতি পেসার একলাফে ৯ ধাপ টপকে বোলারদের তালিকায় এখন ৫৪তম অবস্থানে।

সিরিজের কঠিন সময়ে ব্রেকথ্রু এনে দেওয়া আর মিতব্যয়ী বোলিং শরীফুলকে এই বড় লাফ দিতে সাহায্য করেছে। নিউজিল্যান্ড সিরিজে না খেলায় বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান এক ধাপ পিছিয়েছেন, তার অবস্থান ১২তম।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.