× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ড্র করল টটেনহ্যাম

০৭ মে ২০২২, ২৩:৫৬ পিএম । আপডেটঃ ০৭ মে ২০২২, ২৩:৫৭ পিএম

ইউরোপিয়ান ফুটবলে শীর্ষ লিগগুলোতে এরই মধ্যে স্পেন, জার্মানি ও ফ্রান্সের শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে। ইংল্যান্ডেও শিরোপা দৌড় থেকে ছিটকে গেছে ১৮টি দল। এখন লড়াই শুধুই ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে। দুই দলই নিজেদের লক্ষ্যে অবিচল। তবে এবার খানিক হোঁচট খেয়েছে লিভারপুল।

শনিবার তাদের ঘরের মাঠে খেলতে গিয়ে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে টটেনহ্যাম হটস্পার। যা এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে ম্যান সিটিকে। এতোদিন ধরে দুই দলের মধ্যে ব্যবধান ছিল ১ পয়েন্ট। পরের ম্যাচ জিতলে সেটি ৩ পয়েন্টে উন্নীত করতে পারবে সিটিজেনরা।

অবশ্য টটেনহ্যামের সঙ্গে ড্র করেও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে লিভারপুল। তবে এক ম্যাচ বেশি খেলে। এখন পর্যন্ত ৩৫ ম্যাচে ২৫ জয় ও ৮ ড্রয়ে তাদের ঝুলিতে আছে ৮৩ পয়েন্ট। দুইয়ে থাকা ম্যান সিটির সংগ্রহ ৩৪ ম্যাচে ৮৩ পয়েন্ট। আজ রাতে জিতলে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যাবে ম্যান সিটি।

শনিবার রাতে অ্যানফিল্ডে প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দল। দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটের সময় গোল করে লিভারপুলকে চমকে দেন সন হিউং মিন। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি লিভারপুল। ম্যাচের ৭৪ মিনিটে স্বাগতিকদের এক পয়েন্ট এনে দেওয়া গোলটি করেন লুইস ডিয়াজ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.